ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশ একটি প্রাইভেটকার, ৩০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, যশোর শহরের রেলগেট এলাকার করিম মিয়ার ছেলে সবুজ হোসেন (২৬) ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে প্রাইভেটকার চালক রনি (২৭)। ঝিকরগাছা থানার এসআই সুরঞ্জিত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্টো-গ-১২-৭১৭৭) নম্বরের একটি প্রাইভেটকারে ইয়াবা আছে। কারটি পারবাজার নামক স্থানে পৌঁছালে তল্লাশির এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সবুজ ও রনির শরীর থেকে ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।




