স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে যশোর শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে। ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্র্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
ফাতিমা হাসপাতালের মেডিকেল ভাইরেক্টর ডা. টমাস হালদার তার হাসপাতালের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. শীলা পোদ্দার। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষার জন্য এসব সামগ্রী পাওয়ায় চিকিৎসক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগণ যশোর ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন।





