স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে রহমত আলি (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, সোমবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর বালুর মাঠ এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত রহমত আলি (২৬) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বিজিবির হেফাজতে জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিজিবি কর্মকর্তা মনজুর বলেন, ভারত থেকে মাদকের একটি চালান আনা হবে- এমন সংবাদে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭-এস-এর নিকটবর্তী আমবাগানে অবস্থান নেয়। ওই সময় পিঠে মাদকের বস্তা নিয়ে বালুর মাঠে আসার পর বিজিবি চ্যালেঞ্জ করে। ওই সময় তারা ধারালো হাসুয়া দিয়ে অতর্কিতভাবে বিজিবিকে আক্রমণ করার চেষ্টা করে। টহলদল সরকারি সম্পদ ও জানমাল রার্থে চোরাকারবারিদের ল্য করে তিন রাউন্ড গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও সেখানে একজনকে ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে আটক করা হয়েছে। সেখান থেকে প্লাস্টিকের জালিভর্তি বস্তায় ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি বড় হাসুয়া পাওয়া যায় দাবি করে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, আটক রহমত আলি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।





