তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ দু’টি অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া সহায়তা পৌঁছে দিলেন দলের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল রোববার সকালে ক্ষতিগ্রস্ত মুরগির খামারি নার্গিস বেগমকে ৫০ হাজার টাকা এবং দুর্ভোগে পড়া হামিদা বেগমকে ৫ হাজার টাকা দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব মো. আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাসাস’র আহবায়ক অ্যাড. এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুবদল নেতা হাসান শাহরিয়া রিপন, তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স. ম ইয়াছিন, তালা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহম্মদ আলী, সাবেক ছাত্রনেতা শেখ বাবু, তালা সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি খান নাজমুল, মো. সোহেল, রিপন হোসেন, মো. বাচ্চু, শেখ হারুন প্রমুখ।
বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিবিসির একটি প্রতিবেদন দেখে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মুরগির খামারি ও এক বৃদ্ধের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন,বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। জনগণের কল্যাণে সবসময় কাজ করবে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরার তালার প্রত্যন্ত অঞ্চলের দু’জন অসহায় মানুষের ক্ষতি নিউজ পোর্টালে দেখার পর ব্যথিত হন। যে কারণে তিনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তাদের সহযোগিতা করার জন্য।
আমরা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মহতী কাজ করেছেন, তাতে সাতক্ষীরাবাসী সম্মানিত হয়েছেন। তিনি বলেন, আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের দুঃসময়ে সহযোগিতা করে যাচ্ছি। আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। অচিরেই সাতক্ষীরা উপকূলে মানুষের সহযোগিতার জন্য আমরা দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। বিএনপি মানুষের দুঃসময়ে পাশে ছিলো, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।





