মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর ভৈরবা পুলিশ ক্যাম্পের এস.আই শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বাউলি গ্রামের জনৈক মিজানুর রহমান জানান,তিনি একটি অভিযোগ নিয়ে ভৈরবা পুলিশ ক্যাম্পে গেলে তার সাথে খারাপ আচরণ করে তাকে ক্যাম্প থেকে বের করে দেন এস.আই শরিফুল ইসলাম। সর্বশেষ মাইলবাড়ীয়া গ্রামের সাংবাদিক সেলিম রেজার সাথে দুর্ব্যবহার করেন তিনি। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উর্ধ্বতন কর্মকর্তার হস্তপে কামনা করছেন। এ বিষয়ে এস আই শরিফুল ইসলাম জানান, ‘বেশ কয়েকদিন আগে একটি সালিশে সাংবাদিকের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়। তাছাড়া আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না ।’





