স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে আরও অভিনন্দন জানিয়েছেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক অসীম কুন্ডু। অপর এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া ও সাধারণ সম্পাদক আলী আকবর। বিবৃতিতে শফিউল আরিফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।




