খুলনা ব্যুরো॥ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় কামরুন্নাহার ও সকাল ১১টায় রোকেয়ার মৃত্যু হয়। দুইজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন- নড়াইল জেলার হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)। খুমেক হাসপাতালের ফু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, মৃত নারীদের করোনা আছে কি তা জানার জন্য নমুনা পরীার জন্য সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আলী মিয়া নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। তিনি পেশায় একজন ইমাম ছিলেন।





