কেশবপুরে সাংবাদিক দেবব্রত ঘোষের বাবা পরলোকে

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার বার্তা সম্পাদক দেবব্রত ঘোষ ফটিকের বাবা বিশ^নাথ ঘোষ (৮৫) পরলোকগমন করেছেন। শনিবার দুপুরে নিজ বাড়ি মজিদপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাতে গোলাঘাটা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্ত্তী, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, মাস্টার আব্দুৃস সালাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান,যুগ্মসম্পাদক শেখ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে, তন্ময় মিত্র প্রমুখ।

ভাগ