কালীগঞ্জে একজনের করোনা শনাক্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ কালীগঞ্জে নতুন করে ২৪ ঘন্টায় ১ জন করোনাভাইরাসে আক্রান্তÍ হয়েছেন। এ পর্ষন্ত জেলায় মোট ৫৫ জন করোনায় আক্রান্ত হলেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৬ জন। রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্ট এসেছে ১টি পজিটিভ। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১ জনের রিপোর্টে করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তার নাম আব্দুর রাজ্জাক। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।

ভাগ