শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় করোনায় কর্মহীন হয়ে পড়া এক বৃদ্ধকে অটো ভ্যান উপহার দেওয়া হয়েছে। ‘উদ্ভাবনী চেতনা সংসদ’ এর উদ্যোগে শুক্রবার দুপুরে শৈলকুপা প্রেস কাব চত্বরে এ ভ্যান উপহার দেওয়া হয় । উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ৫০ বছর বয়সী কর্মহীন আবেদ আলী ৪৫ হাজার টাকা মূল্যের এ অটোভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উদ্ভাবনী চেতনা সংসদের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আসলাম উদ্দিন, গোলাম মোস্তফা, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা প্রেস কাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সংবাদকর্মীরা ছিলেন।





