মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ উপকূলবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বুধবার বিকেলে তিনি নৌপথে ভাঙনকবলিত মোরেলগঞ্জ সদর বাজার, বারইখালী, কাঁঠালতলা, গাবতলা এলাকা পরিদর্শন করেন। সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উদ-জামান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার এ সময় তার সাথে ছিলেন।




