ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ফুলবাড়ীগেট মৃত্তিকা হোমিও চিকিৎসালয়ে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ প্রদান করা হয়। বৃহস্পতিবার ফুলবাড়ীগেট মৃত্তিকা হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের খুলনা মহানগর কমিটির সভাপতি ডা. এমকে মজুমদার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে হোমিওপ্যাথি ওষুধ প্রদান করেন। এ সময় ডা. মজুমদার বলেন, বর্তমান সময়ে বাজার বণিক সমিতির সভাপতি ভয়াবহ করোনা পরিস্থিতির মোকাবিলায় বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপমূলক কার্যক্রম এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন বিধায় এ ওষুধ প্রদান করা হলো।




