পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ছিনতাইকারী হোসেন গাজীকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার কাটিপাড়া গ্রামের তাছের গাজীর ছেলে হোসেন গাজী বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পাইকগাছায় যাচ্ছিলেন। বোয়ালিয়া ব্রিজের পাশে ওঁৎপেতে থাকা রাড়–লীর বাইটপাড়া গ্রামের আজিজ সরদারের ছেলে সাগর সরদার তার মোটরসাইকেল আটকায়। চাকু ধরে হোসেনের পকেটে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সে দ্রুত চলে যেতে থাকে। এ সময় তার চিৎকারে লোকজন এসে সাগরকে ধরে পুলিশে সংবাদ দেয়। থানার ওসি এজাজ শফী জানান, ছিনতাই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




