খুলনা ব্যুরো ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধে খুলনা মহানগর বিএনপি খুলনা শহরের সর্বত্র জনগণের মাঝে প্রচারপত্র বিলি শুরু করে ১৫ই মার্চ। ২৪ মার্চ সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন নি¤œআয়ের মানুষের পাশে থাকার প্রস্তুতি গ্রহণ করে বিএনপি। এক বিবৃতিতে মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানরুজ্জামান মনি জানান, কর্মহীন নি¤œআয়ের মানুষের মাঝে খুলনা মহানগর বিএনপি ৩১ মার্চ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করে। দীর্ঘ প্রায় দেড় মাস বিরামহীনভাবে এই মানবিক সাহায্য কর্মসূচির আওতায় খুলনা মহানগরীর ৩৪ টি ওয়ার্ড ইউনিয়নে ২৩ হাজার ৫শ পরিবারের মাঝেখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত ২৩ শে মে মানবিক সাহায্য কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। অচিরেই দ্বিতীয় পর্যায়ে সাহার্য কর্মসূচির কাজ শুরু করা হবে। মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে লন্ডভন্ড উপকূলবাসী বাস্তুহীন ও নিরন্ন। সেই খুলনা-সাতক্ষীরা অসহায় মানুষের পাশে দাড়াবে খুলনা মহানগর বিএনপি। আমরা এ ত্রাণ কার্যক্রমেও সকলের সহযোগিতা কামনা করছি। মহান রব্বুল আলামীন আমাদের সকলের ত্যাগকে কবুল করুন ও দলের নেতাকর্মী ও জনগণকে সুরক্ষিত করুন, আমিন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।





