লোকসমাজ ডেস্ক॥ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ২৯ জনের শরীরে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আর নতুন আরও ৫০০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। দেশে এর আগে চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্ত ছিল ১ হাজার ৯৭৫ জন, ২৫ মে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে, ২৮ জন। চব্বিশ ঘণ্টায় পরীার বিবেচনায় শনাক্তের হার ২১.৭৯ শতাংশ; সুস্থতার হার ২০.৮৯ শতাংশ; মৃত্যুর হার ১.৩৯ শতাংশ। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৫ জনের ১১ জন পুরুষ; চারজন নারী। তারা সবাই ঢাকা বিভাগের ৭ জন (ঢাকা শহরের ৬ জন) ও চট্টগ্রাম বিভাগের ৮ জন। তাদের ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন। বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় দেশের ৪৯টি ল্যাবে পরীা করা হয়েছে ৯ হাজার ২৬৭টি নমুনা; আগের দিনের নমুনাসহ পরীা করা হয়েছে ৯ হাজার ৩১০টি নমুনা। চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে, ২৪৮ জনকে, ছাড় পেয়েছেন ১৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৮৪ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৪ হাজার একজনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৪০৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮ হাজার ২৯৩ জন।





