বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় সুমনা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সাইনবোর্ড – শরনখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের সরালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমনা মোরেলগঞ্জ উপজেলার সরালিয়া গ্রামের নান্না শিকারীর মেয়ে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে দুটি শিশু খেলা করছিল। হঠাৎ সুমনা রাস্তাপারের জন্য দৌড় দিলে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সুমনা মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা করছি।





