স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে যশোরের মনিরামপুরে পারখাজুরা গ্রামে গাছপাচায় নিহত পাঁচ জনের পরিবারের মাঝে স্বেচ্ছসেবক দলের পক্ষ থেকে নগদ অর্থ ও একমাসের খাদ্য সামগ্রি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নির নেতৃত্বে একটি টিম পারখাজুরা গ্রামে গিয়ে নিহতদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ নিহতদের শোকার্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানিয়ে তাদের সান্তনা দেন। নেতৃবৃন্দ নিহত পাঁচ জনের মধ্যে ওয়াজেদ আলী ও তার ছেলে মো: ইসা, মৃত জবেদ আলীর স্ত্রী অছিয়া বেগমের কবর জিয়ারত করেন। এ ছাড়া খোকন দাস ও তার স্ত্রী বিজন দাসীর আত্মার শান্তি কামনা করেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি জানান,বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিহত পাঁচ জনের পরিবারকে নগদ অর্থ এবং একমাসের বিভিন্ন খাদ্য সামগ্রি দেয়া হয়েছে। এ সময় অগ্নির সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।





