কলারোয়ায় ফের করোনা পজিটিভ মোট আক্রান্ত ৪

শামসুর রহমান লালটু, কাজীরহাট (সাতক্ষীরা)॥ সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ফের একজন ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৪ জন করোনা পজিটিভ হলো। আর ৪ জনই চন্দনপুর ইউনিয়নের। আক্রান্ত ব্যক্তি আবুল কালাম (৫২) পেশায় একজন পরøী চিকিৎসক। তিনি চন্দনপুরের হিজলদি বাজারে ডাক্তারী করেন। বাড়ি একই ইউনিয়নের নাথপুর গ্রামে। তার পিতার নাম মৃত-রমজান আলী।
জানা গেছে, কলারোয়ার প্রথম করোনা পজিটিভ দাড়কি গ্রামের মাজেদুল ঢাকা থেকে এসে প্রথমে ্ওই পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা সেবা নেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান গত ১৮ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এদিকে পল্লী চিকিৎসকের করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়লে এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি যেহেতু পল্লী চিৎিসক সেহেতু তাঁর সংস্পর্শে এরই মধ্যে অনেক মানুষ এসেছেন। আর আতঙ্ক ও উদ্বেগের কারন এখন এটাই ঘিরে। রোববার আক্তান্ত ব্যক্তির বাড়ি সহ আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।

ভাগ