মনিরামপুরে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, এ নিয়ে ৬ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আয়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ওই আয়াকে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চত করেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। তবে এর মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছে ছয়জন।
উপজেলা করোনা মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন জানান,শনিবার নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আয়া(খন্ডকালীন দায়িত্বপ্রাপ্ত) করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, ওই আয়ার দেহ থেকে নমুনা সংগ্রহের পর সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে ওই আয়ার করোনা(পজেটিভ) সনাক্ত হয়। ফলে আয়াকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. অনুপ কুমার বসু জানান, মনিরামপুরে মোট ১০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, আয়াসহ ৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। বাকী দুইজনের মধ্যে একজন সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং অপরজন কাপড় ব্যাবসায়ী। আক্রান্ত আট জনের মধ্যে ইতিমধ্যে চারজন সুস্থ্য হয়ে পরিবারের কাছে ফিরেছেন। বাকি চারজন হাসপাতালে এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ভাগ