লোহাগড়ায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জেলা বিএনপির সভাপতি

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। লোহাগড়া উপজেলা ও পৌর এলাকার মানুষের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ বিশ^াস জাহাঙ্গীর আলমের অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লোহাগড়া সরকারি কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জি. এম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপি নেতা মো. নজরুল মোল্যা, এস. এম শাহীন বিপ্লব, সামছুল হক আজাদ, সালেহা বেগম, খালেদা আক্তার, উপজেলা যুবদলের বিদায়ী সভাপতি খান মাহমুদ আলম, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটু, পৌর যুবদলের সদস্য সচিব শেখ হেলাল, যুগ্ম আহবায়ক আমিন, উপজেলা ছাত্রদলের বিদায়ী সভাপতি মোল্যা আকিদুল ইসলাম, পৌর ছাত্রদলের বিদায়ী সভাপতি সাইফুল্লাহ মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. তাইবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সাত’শ পরিবারের প্রত্যেককে চাল, আলু, তেল, সেমাই, চিনি, দুধ প্রদান করা হয়।

ভাগ