নবান্ন যশোরের ঈদ উপহার বিতরণ

নবান্ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মানুষের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঘোপ বেলতলা ও জেল রোডের কাঠমিস্ত্রিদের বাড়িতে এ উপহার পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সংস্থার সদস্য আশরাফুল আলম সেলিম প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, গুঁড়োদুধ, সাবান ও লবন। সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন বলেন, তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

ভাগ