শিরোমণি জুট স্পিনার্স মিল শ্রমিকদের এক সপ্তাহের মজুরি প্রদান

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ শিরোমণি শিল্পাঞ্চালের বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারীদের দু’বছর পর শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া মজুরি বেতনের অনুকূলে এক সপ্তাহের মজুরি প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মিল কর্তৃপক্ষ এ মজুরি প্রদান করেন। এসময় মিলের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো. হাবিবুর রহমান বাচ্চু বলেন, ঈদের ৩ মাস পর মিল চালু এবং পর্যায়ক্রমে বকেয়া মজুরি বেতন পরিশোধ করা হবে। এসময় উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক এনামুল হক মুরাদ ও প্রধান অর্থ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ভুইয়া।

ভাগ