ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ও সরদার শহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সরদার শহিদুল ইসলামের মোবারকপুরে নিজ বাসভবন থেকে এসব পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, নুডুলস্, আলু, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।




