ঝিনাইদহ সংবাদদাতা॥ ঝিনাইদহে আগামীকাল শুক্রবার থেকে ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দোকান মালিক সমিতি। বুধবার বিকেলে দোকান মালিক সমিতির প থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু জানান, করোনার কারণে দেড় মাস পর গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে পোশাকের দোকানে ভিড় করছে। পাশাপাশি বসে গাদা-গাদি করে কেনা-বেচা করা হচ্ছে। অনেক দোকানে মাস্ক ও হ্যান্ডগ্লাভস না পরেই পোশাক কিনছেন ক্রেতারা। ফলে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপরে পরামর্শ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



