শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুরে বিএনপির উদ্যোগে বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের অর্থায়নে উপজেলার সকল ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহবায়ক খান মাহমুদ হাসান কিজিল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম প্রমুখ।





