স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে এসে যেন কোন চাষি হয়রানির শিকার না হয়। বুধবার দুপুরে মনিরামপুরে চলতি বোরো মৌসুমে চাষিদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে চার হাজার এক মেট্রিক টন ধান কেনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বোরো সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরো সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী। কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান জানান, সরকার ২৬ টাকা কেজি দরে প্রকৃত চাষিদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করবে। উপজেলার প্রায় ৫৮ হাজার চাষির মধ্যে ইউনিয়নভিত্তিক লটারির মাধ্যমে মোট চার হাজার একজন চাষি নির্বাচন করা হয়েছে। প্রতি চাষি সরকারের নির্ধারিত মূল্যে এক মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন ৩১ আগস্টের মধ্যে।





