স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ পবিত্র ঈদ উপলক্ষে মনিরামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে দরিদ্র ৫শ ৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চার নম্বর(দুর্গাপুর-স্বরূপদহ) ওয়ার্ডে সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,লিয়াকত হোসেন, আসলাম হোসেন প্রমুখ। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, পর্যাক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে।




