কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা ॥ চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার খাদ্য গুদামে এক কৃষকের ধান কিনে আনুষ্ঠানিকভাবে ক্রয় মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। অন্যদিকে মোটা ও নি¤œমানের চাল সংগ্রহে বিপত্তি দেখা দিয়েছে। অতি মুনাফালোভী মিলাররা অন্য জেলা থেকে নি¤œমানের মোটা চাল গুদামে আনায় আপাতত চাল সংগ্রহ স্থগিত রাখা হয়েছে। এবার ২০২০ অর্থবছরে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের কাছ থেকে ২৫ শ ৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা জানান, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকগণ খাদ্য গুদামে এক মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবেন। সরকারিভাবে এবার প্রতি মেট্রিক টন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। তিনি আরও জানান, একই সাথে কালীগঞ্জ উপজেলা চাতাল অটোরাইস মিলারদের কাছ থেকে চাল ক্রয় উদ্বোধনের কথা ছিল। কিন্তু প্রথম দিনেই জহুরুল এগ্রো অটো রাইস মিল এ জেলার ধানের চাল না দিয়ে বাইরে থেকে নি¤œমানের মোটা চাল গুদামে আনে। তাই চাল গ্রহণ স্থগিত রাখা হয়েছে। মিলাররা ভাল মানের চাল দিলেই গ্রহণ করা হবে।





