সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান জেইউজের

পবিত্র ঈদুল ফিতরের আগে যশোরে কর্মরত সকল সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের জেইউজে) নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে প্রচন্ড স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে এ জেলার সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। কিন্তু যশোরের অধিকাংশ গণমাধ্যম মালিকরা তাদের সাংবাদিকদের এখনো পর্যন্ত ঈদ বোনাস ও বেতন ভাতাদি প্রদান করেননি। এজন্য এই দুর্বিষহ অবস্থায় দ্রুত সাংবাদিকদের বেতন ও ঈদ বোনাস প্রদানের আহ্বান জানান নেতৃবৃন্দ।বিবৃতিতে নেতৃবৃন্দ যে সকল পত্রিকা মালিক ইতোমধ্যে সাংবাদিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি

ভাগ