আলী আকবর টুটুল,বাগেরহাট ॥ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবনের অভ্যন্তরের নদ-নদী গুলোর পানি বৃদ্ধি পয়েছে। মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে সুন্দরবনে। এই অবস্থায় বনরী ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ঝড়ের প্রভাবে সুন্দরবনে যেসব মৌয়াল ও জেলেরা আটকে পড়েছিল তাদেরকেও বন বিভাগের নিরাপদ ক্যাম্পগুলোতে রাখা হযেছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক মঈনুদ্দিন খান। বুধবার বিকেলে বন সংরক মঈনুদ্দিন খান বলেন, ‘আম্পানের খবরের পর আমরা সুন্দরবন ও বঙ্গোপসাগরে থাকা জেলে, বাওয়াল ও মৌয়ালদেরকে নিরাপদ স্থানে যেতে বলেছি। তবে অনেকে নিজের কাজ গুছিয়ে যেতে পারেনি। তাদেরকে সুন্দরবন বন বিভাগের ক্যাম্পে রাখা হয়েছে। তারা নিরাপদেই আছেন। তিনি আরও বলেন, সুন্দরবন পশ্চিম ও পূর্ব মিলিয়ে বনের অভ্যন্তরে আমাদের ৬৩টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে প্রায় ৪শ এর মত বনরী রয়েছে। এর মধ্যে ১৮টি ক্যাম্প আছে যেগুলো কাঠের তৈরি। সেসব ক্যাম্পের বনরী ও কর্মকর্তাদের আশপাশের সুবিধাজনক ক্যাম্পে (কনক্রিটের তৈরি ভবন) নিরাপদে থাকতে বলা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছে।’ সুন্দরবনে আম্পানের প্রভাবে বাতাস ও বৃষ্টি হলেও এখনও সুন্দরবনের কোন ক্যাম্পের য়তি হয়নি বলে জানিয়েছেন তিনি।



