যশোরে নতুন পুরনো মিলে ৬ জনের করোনা শনাক্ত

বিএম আসাদ ॥ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে গতকাল আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জন নতুন। এর মধ্যে ২ জন সেবিকা রয়েছেন। এদিকে, কোভিড-১৯ সংক্রমন সন্দেহে ৩৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া এক কিশোর গতকাল ফিরে এসেছে। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মো. রেহনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৮টি ফলোআপ নমুনাসহ ২৮টি নমুনা পরীক্ষার ফলাফল সিভিল সার্জন অফিসে আসে। এর ভেতর ৮টি ফলোআপ নমুনার ভেতর ৩ জনের রিপোর্ট পুনরায় করেনা পজেটিভ। বাকি ২০টি নতুন নমুনার ভেতর আক্রান্ত হয়েছেন ৩ জন। এদের ভেতর চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ১ জন করে ২ জন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। এছাড়া অভয়নগর উপজেলায় ১ জন, সাধারণ মানুষ করোনায় আক্রান্ত হয়েয়েছেন। এ নিয়ে যশোরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জন।
গতকাল আরো ৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর ভেতর ৮টি নমুনা ফলোআপ এবং ৩১টি নতুন নমুনা। ৪টি নতুন ও ৮টি ফলোআপসহ ১২টি নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। বাকি ২৯টি নতুন নমুনা খুলনা মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে যশোর সিভিল সার্জন অফিস থেকে ডা. মো. রেহনেওয়াজ জানিয়েছেন। এদিকে, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ১৪ বছর বয়সের এক কিশোর ১৯ মে পালিয়ে যায়। গতকাল ২০ মে দুপুরে ওই কিশোর আইসোলেশন ওয়ার্ডে ফিরে আসে। গত মঙ্গলবার করোনা সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছিল। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার সীমাখালী গ্রামে। হাসপাতালের আরমএও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, হাসপাতাল থেকে ওই কিশোর প্রথমে পালিয়ে যায়। পরে সে আবার ফেরত এসেছে।

ভাগ