মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় গত এক সপ্তাহে কোনও নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। গত ১৩ মে সর্বশেষ দুই জন চিকিৎসকসহ মোট চারজন শনাক্ত হলেও ২০ মে পর্যন্ত নতুন আর কোনও ব্যক্তি শনাক্ত হয়নি। বুধবার (২০ মে) মাগুরা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, এখন পর্যন্ত জেলার ৪৬৯ জনের করোনা সন্দেহে নমুনা পরীার রিপোর্ট এসেছে। গত ১৩ মে পর্যন্ত ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়। গত এক সপ্তাহে ১৫৬ জনের নমুনা রিপোর্ট হাতে এসে পৌঁছালেও সবকটির ফলাফল নেগেটিভ এসেছে। মাগুরা জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, ‘গত এক সপ্তাহে মাগুরার নমুনা পরীার ফলাফল আশাব্যঞ্জক হলেও এটিই শেষ কথা নয়। সবকিছু নির্ভর করছে মানুষের সচেতনতার ওপর।’ এদিকে জেলার করোনা শনাক্ত ১৯ জনের মধ্যে পাঁচ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এখন হোম আইসোলেশনে ১৪ জন আছেন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে কেউ নেই। এছাড়া হোম কোয়ারেন্টিনে ১৪৪ জন থাকলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কেউ নেই।





