খুলনা ব্যুরো॥ মজুরি কমিশন অনুযায়ী বোনাস এবং করোনার জন্য দেওয়া সরকারি ছুটির অর্থ প্রাপ্তির জন্য খালিশপুর জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে মঙ্গলবার (১৯ মে) বিােভ করেছেন। দাবি আদায় না হলে তারা বিােভ অব্যাহত এবং ঈদের নামাজ রাজপথে আদায় করবেন বলে জানিয়েছেন। মজুরি কমিশন অনুযায়ী বোনাস ৮ হাজার টাকার বেশি দেওয়ার কথা থাকলেও মিল কর্তৃপ ৪ হাজার টাকার বেশি দেবে না এমন খবর পেয়ে সাধারণ শ্রমিকরা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিলের উৎপাদন বন্ধ করে বেরিয়ে যায়। মঙ্গলবার ভোর থেকে বিােভ শুরু করে।
এদিকে মঙ্গলবার মিল কর্তৃপরে সঙ্গে সিবিএ নেতাদের এক বৈঠক হয়। মিলের প্রকল্প প্রধান জাহাঙ্গীর হোসেন জানান, বিজেএমসি কর্তৃপ সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতা তাদের নেই। যে শ্রমিকের ১৬০ দিন কাজ আছে তাকে ৪ হাজার টাকা এবং যার কম পে ৮০ দিন কাজ আছে তাকে ২ হাজার টাকা উৎসব বোনাস প্রদানের নির্দেশ দিয়েছেন বিজেএমসি কর্তৃপ। সেই অনুযায়ী মিলের হিসাবে অর্থও পাঠানো হয়েছে। শ্রমিকরা অর্থ নিলে দেওয়া হবে। না নিলে মিলের হিসাবে জমা থাকবে। মিলের সিবিএ ননসিবিএ রাত সাড়ে আটটায় এক জরুরি বৈঠক করেন। মিলের সিবিএর সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম জানান, বৈঠক থেকে বুধবার গেট মিটিং, বিােভ মিছিলসহ নতুন রাস্তার মোড়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দাবি পূরণ না হলে ঈদের নামাজ রাজপথে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি ঈদের দিন পর্যন্ত টানা অন্দোলন কর্মসূচি পালিত হবে।





