নড়াইল অফিস ॥ নড়াইলে মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের নেতৃত্বে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে পৌর এলাকার ধোপাখোলা মোড়ে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, যুগ্ম আহবায়ক সৈয়দ লিটন, নড়াইল পৌর যুবদলের সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, যুগ্ম আহবায়ক সোহাগ, রাজু মোল্য, লিটন খান, মাহবুব রেজাসহ যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ।





