বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে সকল ধরনের ওষুধের দাম কমানো, করোনা আক্রান্তদের চিকিৎসা করার পাশাপাশি সাধারণ চিকিৎসা অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন,সম্পাদক মন্ডলির সদস্য অ্যাড.আমিনুর রহমান হিরু, টিইউসি যশোর জেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু প্রমুখ। বিজ্ঞপ্তি।




