সরকারি কাজে বাধা দেওয়ায় আ.লীগ নেতা আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা কমিটির সদস্য গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি. এম শফিউল আযম লেনিনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান করায় তাকে আটক করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামির নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে। তিনি গাবুরা গাইনবাড়ী গ্রামের মৃত নওশের আলম গাইনের ছেলে।
শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা জানান, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় গাবুরায় পুলিশের সরকারি কাজে বাধা প্রদানসহ সরকারের নীতির কঠোর সমালোচনা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ভাগ