স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর) ॥ কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আরহাজ আব্দুস সামাদ বিশ^াস মঙ্গলবার সকালে কেশবপুরে কর্মরত পত্রিকা পরিবেশকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। নিজ বাসভবন চত্বরে তিনি এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় তিনি পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সরবরাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ^াসসহ নেতৃবৃন্দ। আব্দুস সামাদ বিশ^াস বলেন, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি পৌর এলাকার ১২ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যহত রেখেছেন।





