হোটেল রেস্টুরেন্ট বেকারি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন যশোরে

করোনা মহামারীতে সাধারণ ছুটি ও লকডাউনে সরকার ঘোষিত পর্যাপ্ত পরিমাণ রেশন কার্ড, প্রণোদনা ও বকেয়া মজুরিসহ ঈদুল ফিতরের উৎসব বোনাসের দাবিতে মঙ্গলাবার দুপুর সোয়া ১২টায় যশোর প্রেসকাবের সামনে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির প থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের জেলা সহ-সভাপতি মোহাম্মদ হেমায়েতের সভাপতিত্বে মানববন্ধনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড.আহাদ আলী লস্কর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, ইউনিয়নের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়নের প্রচার সম্পাদক আতিকুর রহমান জিহাদ। বিজ্ঞপ্তি।

ভাগ