ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ খুলনার আটরা শিল্পাঞ্চলের আলিম জুট মিলস শ্রমিক কর্মচারীদের বিজেএমসি কর্তৃক অর্থবরাদ্দ ভুয়া মালিকের নাটক বন্ধ , শ্রমিক কর্মচারীদের ঈদের পূর্বে বকেয়া মুজুরি , বেতন ও বোনাসের দাবিতে ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় সড়ক অবরোধ করে শ্রমিক কর্মচারীরা। মিলের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খুলনা যশোর মহাসড়কের আফিলগেট চেকপোস্ট ঘুরে আলীমগেটের সামনে মহাসড়কের উপর সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে । এসময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় । প্রায় পৌনে ১ ঘণ্টা সড়ক অবরোধের পর মিছিল সহকারে পুনরায় প্রশাসনিক ভবন ঘেরাও করে শ্রমিক কর্মচারীরা। আলীম জুট মিল সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, ইস্টার্ণ জুট মিল সভাপতি মোঃ আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, হাফেজ আঃ সালাম , মোঃ আলমগীর, হাসান শরিফ, , শেখ জাকারিয়া, হক মহলদার, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, বদরউদ্দিন বিশ্বাস, সাজ্জাদুর রহমান ,আবুল কালাম, বাবুল রেজা প্রমুখ।





