খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ইকবালের ছোট ভাইয়ের ইন্তিকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি॥ খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেনের ছোট ভাই শেখ মিঠু কামাল (৪৮) মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে স্ত্রী , ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতে এশার নামাজের পর শিরোমনি শহীদ মিনার চত্ত্বরে জানাযা শেষে কাঁঠালবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামীলীগ সভাপতি শেখ আবিদ হোসেন,সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান প্রমুখ।

ভাগ