চৌগাছায় ছাত্রদলের ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ছাত্রদলের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার বিতরনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। এ সময় উপজেলা যুবদলের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবনেতা কামরুল ইসলাম, ছাত্রনেতা মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, আব্দুল হাকিম, আহসান হাবিব, শামীম রেজা, আকাশ, আশরাফুল ইসলাম শাওন, ইমরান হোসেন সাকিল, মাহফুজ হোসেন, ইমন হোসেন, আঃ রহমান নয়ন, ইসমাঈল হোসেন, শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ছঅত্রদলের নেতাকর্মীরা সড়কে চলাচলরত রোজাদারদের মাঝে প্রায় ২শ প্যাকেট ইফতার বিতরণ করেন।

ভাগ