লোকসমাজ ডেস্ক॥ কোভিড-১৯ মহামারীর মধ্যে যেসব সাংবাদিক সঙ্কটে পড়েছেন, তাদের ১০ হাজার টাকা করে আপদকালীন সহায়তা দেবে সরকার। সচিবালয়ে মঙ্গলবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি চাকরিচ্যুতি, ছয় মাস ধরে কর্মহীন বা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না- এই তিন শ্রেণির সাংবাদিকদের দলমত নির্বিশেষে এই আপদকালীন এ সহায়তা দেওয়া হবে।”





