লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী, নি¤œ মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার হতাশার জীবন-যাপন করছে। বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করছে। আমরা তার বাইরে না। দেশের এই সংকটময় মুহুর্তে সকলকে দলমত নির্বিশেষে জনগণের সাহায্য সেবাই এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় কেউ যেন অভুক্ত না থাকে সে দিকে সবার দৃষ্টি রাখতে হবে। তিনি পর্যায়ক্রমে প্রতিটা পাড়ায় মহল্লায় ত্রাণ কার্যক্রম চালিয়েযাওয়ার জন্য দলের সকলের প্রতি আহবান জানান। আল্লাহ্ যেন আমাদের সকলকে এই মহামারি থেকে রক্ষা করেন।
সোমবার দুপুর ২টায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় খালিশপুর থানার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মেঘনা অয়েল মিল গেট এলাকার গৃহবন্ধি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শহিদুল ইসলাম পাম্পী, নিজামুর রহমান লালু, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবুল কালাম জিয়া, আহসানউল্লাহ বুলবুল, আশরাফ হোসেন, কাজী আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন, সামসুর রহমান, ম শ আলম, লিটন খান, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম রফিক, দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, আফতাব হোসেন বাদল, হাফিজুর রহমান তুহিন, জাহিদুল ইসলাম, মো. সবুজ প্রমুখ।
বিকেল ৩টার দিকে নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মাঠের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, আব্দুল হালিম, শহিদুল ইসলাম, মুজিবর রহমান, সিদ্দিকুর রহমান সিকো, রফিকুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, শামীম আশরাফ, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, ওলি গাজী, মো. লিটন, আলতাফ হোসেন প্রমুখ।





