শ্রীপুরে মুুক্ত লটারির মাধ্যমে বোরো ধানের কৃষক নির্বাচন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুরে মুুক্ত লটারির মাধ্যমে সোমবার বোরো ধান কেনার জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের উপন্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুৃল গণি শাহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নার্গিস সুলতানা, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর জানান, চলতি বোরো মৌসুমে লটারির মাধ্যমে উপজেলার ১৩৩ জন কৃষকের কাছ থেকে ১৬৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা করে নির্ধারণ করেছে।

ভাগ