শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে সোমবার ঈদের মার্কেট করা নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে কাজী আদর (৩৮) নামে দুই কন্যা সন্তানের বাবা আত্মহত্যা করেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের কাজী আদর ও তার স্ত্রীর মাঝে আর্থিক অভাব-অনটনের কারণে ঈদের মার্কেট করা নিয়ে গত কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল। অবশেষে স্ত্রীর চাহিদা অনুযায়ী ঈদ খরচ জোগাড় করতে না পেরে মনের দুঃখে ঘটনার দিন রাতে রমজানের সেহেরি খাওয়া শেষে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। পরে বাড়ি ফিরে ঘরের পেছনে লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





