পাইকগাছার গদাইপুরে মানবিক সহায়তা প্রদান

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন করোনা প্রতিরোধ ও ত্রাণ সহায়তা কমিটি মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে। সোমবার দুপুরে নতুন বাজার চাঁদনীতে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে ১হাজার ২শ কর্মহীন অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল প্রদান করা হয়।

ভাগ