ঝিকরগাছায় কর্মহীন মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোররে ঝিকরগাছায় উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন, অসহায়, দিন মুজুর ও ভ্যান চালকসহ নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন। সোমবার সকালে ইউনিয়নের শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রজ্ঞনে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুস সাত্তার, শংকরপুর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গনি মিলন, সাধারন সম্পাদক মাস্টার ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবলু, বিএনপি নেতা মশিয়ার রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক নাজু, কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান বাবু, আরাফাত হোসেন কোমল, শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাগ