এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ৩০ জন অসুস্থ ও অক্ষম ব্যক্তির মাঝে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ১৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার চৌগাছা উপজেলার ৩০ জন অসুস্থ ও অক্ষম ব্যক্তির হাতে জন প্রতি ৫০ হাজার টাকা করে ১৫ লাখ টাকার এই সহায়তা দেয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকার ২০১৯-২০ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীসহ ৩০ জনের জন্য ৫০ হাজার টাকা করে ১৫ লাখ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করে। অনুদানের চেক সোমবার সকাল ১১ টায় চৌগাছা উপজেলা পরিষদ ঈদগাহ চত্বরে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা নির্বিাহী অফিসার উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক স¤পাদক নাজনীন নাহার পপি, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, উপজেলা সমাজসেবা অফিসার মেহেদি হাসান প্রমুখ।





