রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামে সাপের কামড়ে দশম শ্রেণীর স্কুল ছাত্র বিদ্যুত হোসেন (১৫) মারা গেছে। সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিদ্যুত হোসেন চরপাড়া গ্রামের তানহার আলির ছেলে ও স্থানীয় জেসিডি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, রবিবার ইফতারির পর বিদ্যুত হোসেনসহ কয়েকজন তাদের বাড়ির স্কুলের নির্মিতব্য শহীদ মিনারে ওপর বসেছিলো। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। সে বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। ওই রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরে লাশের দাফন হয় বলে তিনি জানান।





