স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) ২০১৯-২০ অথর্ বছরের বরাদ্ধে ২২ জন মহিলার মাঝে মেলাই বিতরন করা হয়। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন গ্রামের ২২ জন মহিলার হাতে ১টি করে সেলাই মেশিন তুলে দেয়া হয়। সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্য ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, ভিজিডি ফিল্ড অফিসার সোনালী আক্তার ও রাফেজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।





